পরিষ্কার থাকুন পরিষ্কার রাখুন

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:০৯

পরিষ্কার না রাখলে অথবা যত্ন না করলে যে কোনো জিনিসই তার আসল সৌন্দর্য হারায়। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সবারই কাম্য। কিন্তু আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি না। আমরা চা খেয়ে চায়ের প­াস্টিকের কাপটা যত্রতত্র ফেলে দেই, চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে দেই রাস্তায়, আইসক্রিম খেয়ে এর আবরণীসহ কাঠিটা ফেলি পথের মাঝখানে।  এসব যেখানে-সেখানে না ফেলে আমরা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি। সকলে নিজ নিজ দায়িত্বে বাড়ির সামনের অংশ প্রতিদিন পরিষ্কার করলে এলাকা সুন্দর থাকবে। যত্রতত্র আবর্জনা ফেলার ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা এলাকার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস করুন। সুস্থ-সুন্দর জীবনযাপন করুন।

মো.ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়