চাকরি তো সোনার হরিণ, তারপরেও মন বোঝে না চাকরির আবেদন করেই শান্তি পেতে চাই! তাও নাই! নির্দিষ্ট ওয়েবসাইট নাকি চাপ নিতে পারে না, নির্ঘুম রাত কাটিয়ে যদি কোনরকমে ফিলাপ করলাম; শুরু হলো টাকা পরিশোধের ভোগান্তি, বিকল্প ব্যবস্থা রেখে কর্তৃপক্ষ কেন এই যন্ত্রণা দূর করেন না। সময় ও অর্থ অপচয় রোধ বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য হলেও কর্তৃপক্ষ যেন চাকরির আবেদনের সংশিষ্ট ওয়েবসাইটগুলা তাদের বেঁধে দেওয়া সময়গুলোতে পর্যবেক্ষণ ও তাত্ক্ষণিক রক্ষণাবেক্ষণ করেন—এমনটাই প্রত্যাশা।
মোহা. রাইহানুল ইসলাম মিলন
গ্রাম :চতুরপুর, ডাকঘর :শিবগঞ্জ, জেলা :চাঁপাইনবাবগঞ্জ
