রাউজানে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা খান সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মুছা আলাম খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কে এম জয়নাল আবেদীন, মোদাচ্ছের হক, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ রাসেল। সভা শেষে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
