শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট রেলপথের অলিপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৮) নামক এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাতটায় সুরমা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত সালমা আক্তার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
