পটুয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৮

র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের সোমবাড়ীয়া বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার দুই জন হচ্ছে ঐ ইউনিয়নের দাসের হাওলার মৃত চাঁন গাজীর ছেলে বাচ্চু গাজী ও মরিচবুনিয়ার ফনিরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম।

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা, একটি মোবাইল সেট ও একটি সিম উদ্ধার করা হয়। এ ব্যাপারে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।