ভেদরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৮

 ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, ভেদরগঞ্জে দাদন খন্দকার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে সাতটার সময় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার থেকে তাকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক দাদন খন্দকার ভেদরগঞ্জ উপজেলার চর রামভদ্রপুর কান্দি গ্রামের খোকা খন্দকারের ছেলে। এ এস আই আনিচ মিয়া বলেন, ড্রেজারের আড়ালে সে ইয়াবা ব্যবসা করে আসছে। এর আগেও তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মামলা হয়েছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দাদনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।