চট্টগ্রামে শাহাদত-এ- কারবালা মাহফিল শুরু শনিবার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৯

চট্টগ্রামে ৩৪তম আন্তর্জাতিক শাহাদত-এ-কারবালা মাহফিল আগামী শনিবার থেকে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে শুরু হচ্ছে। ১০ দিনব্যাপী মাহফিলে বাংলাদেশসহ সাতটি দেশের ১৪ জন ইসলামি চিন্তাবিদ বক্তব্য রাখবেন। গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মাহফিলের বিভিন্ন দিক তুলে ধরেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান।