স্বর্ণশিল্পী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী স্বর্ণ শিল্পী মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার রাতে সম্পন্ন হয়েছে। এর আগে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির কলেজ রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন স্বর্ণ ব্যবসায়ী অমূল্য চন্দ্র কর্মকার। নির্বাচনে ছাব্বির আহম্মেদকে সভাপতি ও মিলন চন্দ্র কর্মকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ সময় রমেন্দ্র নাথ কর্মকার বেল্টু, সুভাষ চন্দ্র কর্মকার, কার্তিক কর্মকার, স্বপন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে উদীচীর আয়োজন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবসে উদীচী শিল্পীগোষ্ঠী নানা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার রাতে এ উপলক্ষ্যে আলোচনা সভা, আবৃত্তি ও নজরুল সংগীতের আয়োজন করা হয় উদীচী কার্যালয়ে। ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে নজরুলের জীবনী ভিত্তিক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কোহিনূর বেগম, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু প্রমুখ।
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে কর্মশালা
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে বুধবার দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি ছিলেন। এ সময় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানবীর মোহাম্মদ আজিম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রমুখ।
বাঘায় স্বাস্থ্যসেবা বিষয়ে সভা
বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি প্রকল্পের আওতায় হেল্থ ক্যাম্পের মাধ্যমে ৪৫০ জন উপকারভোগী নারীকে নিয়ে স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাঘা উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বক্তব্য রাখেন বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল হাননান ও মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার।
সততা সংঘের আয়োজনে প্রতিযোগিতা
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা সদরের আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলে বুধবার ‘সততা সংঘের’ শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোস্তফা হাওলাদার। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য— দুর্নীতি রুখবোই’ শীর্ষক সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক শাহজাহান খান, সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, নারী নেত্রী হোমায়রা লতিফ পান্না, শিক্ষক শাহাবুদ্দিন প্রমুখ।
বন্যার্তদের মধ্যে আমন ধানের চারা বিতরণ
বাকৃবি সংবাদদাতা ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার দুপুরে আমন ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিবার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন প্রমুখ।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ শিক্ষা মন্ত্রণায়লয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন। এ উপলক্ষ্যে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কলেজের পক্ষ থেকে বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী প্রমুখ।
