নারায়ণগঞ্জ : শহরের নিতাইগঞ্জ এলাকার রাস্তা দখল করে আবারও ট্রাক থেকে মালামাল লোড-আনলোড শুরু হয়েছে। সকাল থেকে রাত অবধি চলে এই কাজ। সিটি করপোরেশন পঞ্চবটিতে ট্রাক স্ট্যান্ড করে দেওয়ার পরও রাস্তার যেখানে সেখানে ট্রাক থামিয়ে মালামাল লোড-আনলোড করায় সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে —তাপস সাহা
