জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালদ্বীপে অনুষ্ঠেয় ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’-এ যোগ দিতে গতকাল বুধবার ঢাকা ত্যাগ করেছেন। আগামী রবি ও সোমবার মালদ্বীপের রাজধানী মালেতে এ সামিট অনুষ্ঠিত হবে। স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
