ধামরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৩:১২

ঢাকার ধামরাই উপজেলায় শেখ ফরিদ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে উপজেলার সুইসখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ধামরাই বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএম