কাউখালীতে কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৩:৩৬

কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তর এবং কাউখালী নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কচাঁ নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চড়গড়া জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে এক লাখ টাকা।

বৃহস্পতিবার সকালে সন্ধ্যা ও কচাঁ নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। দুপুরে   জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এ  সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফণি ভুষণ পাল উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি