রাঙ্গামাটির রাজস্থলিতে সেনাসদস্য হত্যা মামলায় ক্যাইচিং মারমা নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে খোয়াইতু পাড়া থেকে সেনা বাহিনী তাকে আটক করে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে রাজস্থলী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে উলিপুর, ব্যবস্থা নেয়নি পাউবো
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়ন দুর্গম পোয়াতু পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় নাসিম আহম্মেদ (১৯) নামে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।
একই দিনে ঘটনা স্থলে তল্লাশি চালাতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে মেহেদী হাসান নামে এক ক্যাপ্টেন এবং মুহসীন নামে সৈনিক আহত হন।
ইত্তেফাক/অনি
