টুকরো ছড়া

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৯:১৯

ঘড়ি

 

ঘড়ির কোনো নেই ক্লান্তি

কেবল ছুটে চলে—

ইশকুলে যাও, অফিসে যাও

সময়মতো বলে।

 

 

ভাটিয়ালি সুর

 

মাঝির কণ্ঠে নেই

সুর ভাটিয়ালি

নৌকার পাল নেই

লাল-নীল তালি।

 

 

রসিকতা

 

রসিকতা করে বলে

ইলেক্ট্রিকের ফ্যান

হাতপাখা ভাই, ভীষণ গরম

একটু বাতাস দ্যান।