ফেরারি প্রজাপতি কাল

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৯:২৬

রোদ চশমা সরিয়ে নিলাম।

 

আমার রেটিনায় লুটালো—রোদের নধর শরীর।

হু হু করে চোখ পেরিয়ে মস্তিষ্কের নিউরন তারপর বুকে

নাচিয়ে দিল তুমুল ভূমিকম্প অনতিদূরের সোমত্ত হলুদ,

পলাশের পয়মন্ত লাল।

আজ তবে বসন্ত! অথচ আমাদের ফেরারি প্রজাপতি কাল।

 

আমি দুলতে দুলতে ঢুকে পড়লাম ইলিয়াডে

হেলেন, হেক্টর, অ্যাকিলিসের কান্নার সুনসান নগরে।

হোমারের খোঁজে চষে বেড়ালাম—জলের মহল

দেখে নিলাম দু চোখ ভরে পোড়া ট্রয়ের ধোঁয়ার আঁচ।

ঝনাত্ করে ভেঙে গেল আমার চোখের কাচ।

 

আমি আবারো রোদ চশমা পরে নিলাম।