মত্স্যমানবে স্কুলে জলের আখ্যান
রোদেপোড়া মেঘহাসি মাছের গুহায়
শূন্যতা জাইল্যাপাড়া নিষিদ্ধ সাগর
অভাবে খাদ্যগুদামে সুখের আগুন।
নোনাজলে শিল্পকর্ম প্রহর সময়
ললাটে ভাগ্যলিপির অজ্ঞাত আঁধার
অঝোরে চোখের জল-ঘাটে বিলাপ মিছিল
পাঁজরে ধূর্তশিয়াল ইলিশ হরণ।
দেখলেও অন্ধজ্যোতি বোবার শহর
নিয়তির পরাজয়ে সবুজ হূদয়
জেলেপল্লি অন্ধকারে দুই মাসে বেশি—
জীবনকাহিনি স্বপ্নগাথা পেন্ডুলাম।
