মন হয়েছে রিপুর দাস করেই গেল গুনাহ্র চাষ। হায় রে গুনাহ্, জীবন-খাগী আমারে তুই করলি দাগী। কিল খেয়ে কিল হজম করি আস্তা জীবন দু’নম্বরি। অসত্ সঙ্গে সর্বনাশ রিপুই আমার গলার ফাঁস। পিছলিয়ে পা বুদ্ধি নাশ বাড়ছে জখম ভয়-তরাস।