আজ আমাদের সবার হাতে রয়েছে স্মার্টফোন আর আমরা সবাই নিজেদের ফটোগ্রাফার বলে মনে করি। ছবি আজকাল আমাদের জীবনে একটি বিশেষ জায়গা পেয়েছে। এই ছবিগুলোকে আরো সুন্দর করে তুলুন এই অ্যাপগুলোকে দিয়ে। লিখেছেন মোজাহেদুল ইসলাম
Prisma
ছবিকে অন্য লুক দেওয়ার জন্য সব থেকে বেস্ট অ্যাপ এটি। এই অ্যাপটির সাহায্যে আপনার ফটোকে পেন্টিং, স্কেচের মতো অ্যাফেক্ট দেওয়া যায়। এই অ্যাপে অনেক কটি ফিল্টার দেওয়া আছে। এই ফটো এডিটিং অ্যাপ IOS আর Android দুটোতেই পাওয়া যায়।
Retrica
এই অ্যাপেও ইউজাররা ছবিকে অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি সরাসরি ফটোও তুলতে পারবেন। এই অ্যাপে দেওয়া ফিচারের সাহায্যে আপনি আপনার ফটোকে আরো ভালো এডিট করতে পাবেন।
Candz Camera
এই অ্যাপের মাধ্যমে আপনি ছবিতে ১০০ ইফেক্ট আর ফিল্টার লাগাতে পারবেন। এর ফিল্টারের মধ্যে বিউটি ফিকেশন, স্কিন স্মুথনিং ইফেক্টের মতো ইফেক্টও রয়েছে। এর ফলে আপনার সেলফি আরো ক্লিয়ার আর সুন্দর হয়ে উঠবে।
Teleport Photo
এই অ্যাপের সব থেকে বিশেষ ফিচার, এটির সাহায্যে আপনি নিজের ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করে থাকে। এই অ্যাপের সাহায্যে আপনি ছবির রঙও চেঞ্জ করতে পারবেন।
YouCam Makeup
এই অ্যাপে এমন একটি ফিল্টার আছে যার সাহায্যে আপনি ছবিতে মেকআপও করতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি ছবিতে লিপস্টিক লাগাতে পারবেন, আইব্রো শেপও বদলে দিতে পারবেন।
