মাদককে না বলুন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:১০

মাদকাসক্তি সকল ধরনের অপরাধের মূল। একজন মানুষ যখন অপরাধ জগতে পা বাড়ায়, প্রথম সিঁড়িটা হলো মাদকদ্রব্য। সিগারেট হলো মাদকাসক্তির প্রাথমিক উপকরণ। একজন মানুষ প্রথমেই কিন্তু মাদক সেবন করে না। প্রথমে ধরে সিগারেট। এই নেশা থেকে আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়ে। মাদক আসক্তি শুরু হয় বন্ধুবান্ধবের সাহচর্যে। কথায় বলে—সত্ সঙ্গে স্বর্গ বাস, অসত্ সঙ্গে সর্বনাশ। আপনার সন্তানটি কোথায় যাচ্ছে, কী করছে, সে ব্যাপারে খোঁজ রাখা একজন সচেতন অভিভাবকের দায়িত্ব। এই কাজটুকু যাঁরা নিয়মিত করে থাকেন, তাঁদের সন্তানদের মাদকের ধারে কাছে যাবার সম্ভাবনা খুবই কম। তাই অভিভাবকদের সচেতন হতে হবে। যে কোনো পরিবার এবং সমাজের জন্য মাদকাসক্তি হুমকিস্বরূপ। মাদকাসক্তরা অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। তারা নেশার জন্য টাকা না পেলে ছিনতাই ও খুনসহ নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ে। যা সমাজের শৃঙ্খলা নষ্ট করে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যে বোঝাস্বরূপ। মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই বলি, মাদকাসক্ত ব্যক্তিকে নয়, মাদককে ঘৃণা করুন।

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, মেলান্দহ, জামালপুর