ইন্টার মিলান চিলি স্ট্রাইকার অ্যালেক্সি সানচেজকে ধারে ম্যানচেষ্টার ইউনাইটেড থেকে নিতে সম্মত হয়েছে। ইতালির ক্লাবটির কোচ আন্তনিও কন্তে সানচেজকে দলে ভেড়াতে আগ্রহী। বিশেষ করে আগামি সোমবার ইউরোপিয় ক্লাববদলের সময়সীমা শেষ হওয়ার আগেই। সব কিছু ঠিকঠাক মতো এগোলে সানচেজ ইন্টার মিলানে সাবেক ইউনাইটেড খেলোয়াড় রোমেলো লুকাকুর সাথে একত্রিত হবেন। স্ট্রাইকার লুকাকু চলতি গ্রীষ্মে ৭৪ মিলিয়ন পাউন্ডে ইতালিতে পাড়ি জমান। কোচ কন্তের দল অবশ্য ধার শেষ হওয়ার পর সানচেজকে কিনে নিতে রাজি হয়নি। ১৯ মাস আগে ওল্ড ট্র্যাফোর্ডে আসা সানচেজ এই সময়ে ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি খেলায় কেবল তিনবার গোল করতে সক্ষম হয়েছিলেন। যদিও ক্লাবটিতে তিনি সবার চেয়ে বেশি সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন পেতেন।
