সোভিয়েত ইউনিয়নকে আণবিক বোমার ফর্মুলা দেন যে আমেরিকান বিজ্ঞানী

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৪

থিওডর হল ছিলেন বিখ্যাত ম্যানহাটান প্রোজেক্টের কনিষ্ঠতম বিজ্ঞানী। এই প্রকল্প থেকেই বিশ্বের প্রথম আণবিক বোমাটি তৈরি হয়েছিল। ১৯৪৯ সালের ২৯ অগাস্ট প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় সোভিয়েত রাশিয়া। এটি ছিল আরডিএস-১ নামে পরিচিত একটি প্লুটোনিয়াম বোমা। এর মাধ্যমে দেশটি বিশ্বের দ্বিতীয় ‘পরমাণু শক্তিধর’ দেশে পরিণত হয়। এ ঘটনায় বিস্ময়ে হতবাক হয়ে যায় পশ্চিমা দেশগুলো। সিআইএর ফাইলে যে তথ্য ছিল সে অনুযায়ী, সোভিয়েত ইউনিয়নের ১৯৫৩ সালের আগে পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারার কথা না। আরো বিস্ময়ের ব্যাপার, যে ব্যক্তিটি গোপনে সোভিয়েতদের পরমাণু বোমা তৈরির তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, তিনি এক জন আমেরিকান বিজ্ঞানী। নাম তার থিওডর হল। এটা সত্য যে থিওডর হলই একমাত্র আমেরিকান নন যিনি শত্রুপক্ষকে পরমাণু বোমা বিষয়ক গোপন তথ্য সরবরাহ করেছেন। — বিবিসি