ইটের সড়ক পাকায় রূপান্তরের পরামর্শ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৮

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ‘গ্রাম হবে শহর’ এ লক্ষ্যকে সামনে রেখে গ্রামের সব হেরিংবন (ইট বিছানো) রাস্তা পাকা রাস্তায় রূপান্তরের কার্যক্রম শুরুর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংসদ ভবনে গতকাল কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে এ সুপারিশ করা হয়। সভায় কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।