জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সমাবেশ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৯

জাতীয় শোক তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন সারা মাস পালন করছে নানা কর্মসূচি। তার মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার-সিম্পোজিয়াম, পথনাটক, মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ। সেসব কর্মসূচিতে উঠে এসেছে বহু দাবি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা। তার অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।