হাবিপ্রবিতে ‘আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ’ সম্মেলন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৩

বাংলাদেশসহ ছয়টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা (এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশন) আয়োজনে বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম।

হাবিপ্রবির অডিটরিয়াম-৩ এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদত্ হোসেন খান, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশন-এর সদস্যরা।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভুটান, মালয়েশিয়া, নেপাল ও সোমালিয়ার ২০০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।

উল্লেখ্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা ২০১৭ সালে তাদের যাত্রা শুরু করে।