শীত না আসতেই সরালি

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৫

তানোর বিলকুমারী বিলে এখন চারিদিক বিস্তীর্ণ জলাভূমি। আর জলাভূমিতে প্রতিনিয়ত দেখা মিলছে হাঁস জাতীয় ছোটো সরালি বা গেছো হাঁস (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত উবহফত্ড়পুমহধ গণের অন্তর্ভুক্ত সুলভ এক প্রজাতির হাঁস। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। স্বভাবে এরা নিশাচর। রাতে খাবারের সন্ধানে চরে বেড়ায়। এ ছাড়া দিনে জলমগ্ন ধানখেত ও বড়ো জলাশয়ের আশেপাশে দলবদ্ধভাবে বিচরণ করে। এরা গাছের ডালে চড়ে বসতে পারে এবং কখনো কখনো গাছের গর্তে বাসা করে। এদের দেহ বাদামি ও গলা লম্বা। এদের ডানা যথেষ্ট চওড়া আর ওড়ার সময় শিসের মতো শব্দ উত্পন্ন করে। বড়ো সরালির মতো এর লেজের গোড়া হালকা নয়, খয়েরি রঙের।