যশোরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে ব্যাপক সাড়া

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৭

শীতকালের সবজি বাঁধাকপি গ্রীষ্মকালে চাষ করে ব্যাপক লাভ করছেন যশোরের চাষিরা। জেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে গ্রীষ্মকালীন এ বাঁধাকপির চাষ হয়েছে। শীতের সবজি অসময়ে বাড়তি দামে বিক্রি করে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাঁধাকপির ভালো ফলন হয়েছে।

সবজি উত্পাদনের রাজধানী যশোরের সদর উপজেলার খয়েরতলা, শানতলা, চুড়ামনকাটি, আব্দুুলপুর এলাকার রাস্তার পাশে মাঠে তাকালেই মনে হবে যেন এখন শীত মৌসুম। বিস্তীর্ণ মাঠজুড়েই এখানে চাষ হয়েছে শীতের জনপ্রিয় সবজি বাঁধাকপির।