অ্যাডিলেড টেস্টে ২৫০ রানের স্বল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫ রানের লিড পেয়েছে ভারত।
সাত উইকেটে ১৯১ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট হারায় টিম পেইনের দল।
আরো পড়ুন : ইন্টার মিলনাকে ১-০ গোলে হারালো জুভেন্টাস
তৃতীয়দিন ২০৪ রানের মাথায় জসপ্রীত বুমরাহর ডেলিভারিতে উইকেটের পিছনে পন্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল স্টার্ক। ১৫ রানে স্টার্ক ফিরে যাওয়ার পর অ্যাডিলেডে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটায়।
বৃষ্টির পর খেলা শুরু হলে ব্যক্তিগত ৭২ রানের মাথায় মহম্মদ শামির বলে ঋষভ পন্তকে ক্যাচ দেন ট্রেভিস হেড। ট্রেভিস হেড আউট হওয়ার ঠিক পরের ডেলিভারিতেই হ্যাজেলউডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মহম্মদ শামি। এতে ২৩৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
ইত্তেফাক/ইউবি
