রংপুর মেডিক্যালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৯

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পেছনে পানির ট্যাংক সংলগ্ন ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

রেজওয়ান হোসেন নামে স্থানীয় এক যুবক জানায়, হাসপাতালের পেছনে পোস্ট অফিসসংলগ্ন পানির ট্যাংকির কাছের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে কালু নামে এক প্রতিবন্ধী। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।