নেত্রকোনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৪০

নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের ছাত্রী ইয়াসমিন আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়।

জেলা শহরের বনুয়াপাড়ায় কলেজের সামনে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে কলেজের সহপাঠী ও শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবু আব্বাছ ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান, অধ্যাপক সুব্রত কুমার সাহা প্রমুখ।

নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ইয়াসমিন আক্তারকে একই কলেজের সহপাঠী আলমগীর চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের পর সে মারা যায়।