শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বুধবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের চত্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন ভূঁইয়ার পরিচালনায় ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, আলহাজ জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
