চট্টগ্রামের বিশিষ্ট চিকিত্সক নূরজাহান ভুঁইয়ার ইন্তেকাল

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:১৮

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট গাইনি চিকিত্সক ডা. সৈয়দা নূরজাহান ভুঁইয়া ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালের আইসিউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাদ জোহর চমেক হাসপাতাল কেন্দ্রীয় মসজিদে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে।