শিশুর বুকে মাদকাসক্ত তরুণের ছুরি

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২০

রাজধানীর শ্যামপুরের জুরাইনের মাজার গলিতে আট বছরের শিশু তরিকুলকে ছুরিকাঘাত করেছে ইমরান হোসেন নামের এক তরুণ। ইমরানকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযুক্ত ইমরান মাদকাসক্ত। সে কী কারণে শিশুটিকে ছুরিকাঘাত করেছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।