কেরানীগঞ্জের ঝিল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২০

ঢাকার কেরানীগঞ্জে ঝিল থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়,  বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া মুজাহিদনগর এলাকার ঝিল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, যুবকের পরনে শুধু খয়েরি রঙের একটি চেক হাফ হাতা শার্ট ছিল।