তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা, তামাক নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এবং পরিবহনে ও পাবলিক প্লেসে ধূমপানের বর্তমান চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে এইড ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘খুলনা বিভাগের পাবলিক প্লেস ও পরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইনের ওপর কমপ্লায়েন্স অ্যানালাইসিস-২০১৯’ শীর্ষক ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দীন পলাশ। উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান নাসের খান, এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল। বিশ্লেষণের সারমর্ম উপস্থাপন করেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।
তিনি তার প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান—তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নের বর্তমান অবস্থা কী, বর্তমান তামাক নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা কী, পরিবহন ও পাবলিক প্লেসে বর্তমানে ধূমপানের চিত্র কেমন ইত্যাদি। জেলা টাস্কফোর্স কমিটিগুলো সক্রিয় না নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে তাও তুলে ধরা হয়। জরিপে দেখা গেছে, জেলা টাস্কফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ৩০ শতাংশ, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয় ৮৬.৬২ শতাংশ। —প্রেস বিজ্ঞপ্তি
