যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা ও প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর জানিয়েছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের পাঠানো হুমকির কারণেই তিনি নিরাপত্তারক্ষী রেখেছেন। মার্কিন সিনেট প্রার্থী রয় মুর টুইটারে তাকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার পর এই হুমকির কথা জানালেন ইলহান। মুর লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক বলেছেন। তার সোমালিয়া চলে যাওয়া উচিত। ইলহান লিখেছেন, মানুষের কাছ থেকে সুরক্ষা নিতে হয় এমন পৃথিবীতে বাস করতে ঘৃণা হয় আমার। কিন্তু এমন মানুষের হুমকি থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের নিরাপত্তার বাস্তবতা মেনে নিতে হবে। -বিবিসি
