পাক-কমান্ডো হামলার আশঙ্কা, গুজরাটের বন্দরে সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:৪৮

গুজরাটের কচ্ছ এলাকার জলপথ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের প্রশিক্ষিত কমান্ডোরা। তারা পানির তলে হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য পেয়ে গুজরাট রাজ্যের সব বন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার। উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা সংস্থাগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কান্দলা, মুন্দ্রাসহ সব বন্দরেই জাহাজের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অস্বাভাবিক কিছু নজরে এলেই পুলিশ বা উপকূলরক্ষী বাহিনীকে জানাতে বলা হয়েছে। -এনডিটিভি