তালেবানের সঙ্গে চুক্তি হলেও আফগানিস্তানে মার্কিন সেনা রাখবেন ট্রাম্প

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ৮ হাজার ৬শ’ করা হচ্ছে। কিন্তু মার্কিন বাহিনী সেখানে থাকবেই। এমনকী ১৮ বছরের আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও এ সামরিক উপস্থিতি রাখা হবে। বৃহস্পতিবার ‘ফক্স নিউজ’ বেতারে এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেখানে উপস্থিতি বজায় রাখতে হবে। সেখানে আমরা উপস্থিতি রাখব। আমরা সে উপস্থিতি অনেকটাই কমিয়ে ফেলছি। কিন্তু সেখানে সবসময়ই উপস্থিতি রাখা হবে।’ -বিবিসি