চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র মো. তানভীর আহমেদ মিরাজ (২২)। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পুর্ব রাজারগাঁও গ্রামের মকবুল মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মিরাজ উপজেলার ওই বাড়ির মকবুল হোসেন মাস্টারের ছেলে। তার বাবা কাপাইকাপ আলিম মাদরাসার ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় শিক্ষক আব্দুল আউয়াল বলেন, এভাবে একজন মেধাবী ছাত্রের মৃত্যু, মেনে নেওয়াটা কষ্টকর। তার পরিবারকে সান্তনা দেয়ার ভাষা নেই আমাদের।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাদী বলেন, রাতে নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিরাজ মারা গেছে বলে এলাকাবাসি জানিয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, মৃত পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

