ভূরুঙ্গামারীর স্থলবন্দরে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের মতবিনিময় সভা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৪:২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরে ভারত ও বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারক সমিতির ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সোনাহাট স্থলবন্দরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারতের গোলকগঞ্জ স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা জমির আলম, সভাপতি মিজানুর রহমান সরকার, সম্পাদক বিশ্বজিৎ রায় এবং বাংলাদেশের সোনাহাট স্থল বন্দরের পক্ষে আমদানি ও রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ, সভাপতি আবু তাহের ফরাজি, কার্যকরী সভাপতি মোস্তফা জামান ও সম্পাদক আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।  বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৩ জন এবং ভারতের পক্ষে ১২ জন ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় ৪৩৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত

বৈঠক সূত্রে জানা গেছে, সোনাহাট স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানির ব্যাপারে  সুযোগ সুবিধা ও পণ্যের দর নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের ব্যবসায়দের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও দ্রুত অর্ডারকৃত মালমাল পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়।

ইত্তেফাক/এমআরএম