এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৪:২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার দুপুরে এনায়েতপুর কেজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আলীম (২৪) এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

এনায়েতপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশা এনায়েতপুর কেজির মোড় এলাকায় অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আলীম মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।

ইত্তেফাক/এমআরএম