ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা অভিনেত্রীর

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৭:৩৭

ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ২০ বছর বয়সী এক অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম পার্ল পাঞ্জাবি। 

ওই ভবনের নিরাপত্তারক্ষী বিপিন কুমার ঠাকুর বলেন, ‘আমি ভেবেছিলাম কেউ রাস্তায় চিৎকার করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখতে সেখানেই যাচ্ছিলাম। যখন ফিরে এলাম তখন আমাদের ভবনের তৃতীয় তলা থেকে শব্দ শুনে ছুটে যাই। এখানেই অভিনেত্রী থাকতেন।’

পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রী মানসিক অশান্তিতে ভুগছিলেন। মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ঝগড়াসহ হাতাহাতিতেও জড়িয়ে পড়তেন। পার্ল পাঞ্জাবি নামে ওই উদীয়মান অভিনেত্রী এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করা হয়।


এই ভবনেই থাকতেন পার্ল পাঞ্জাবি। ছবি: সংগৃহীত

ইত্তেফাক/জেডএইচ