স্মরণীয় পঙিক্ত

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:০২

 

রত্ন ব্যবসায়ী যেই, সেই চিনে হীরে,

যতনে রতন তুলি, রাখে বুক চিরে।

                                             গুণী- ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

 

চেষ্টা কর বারংবার,যদি চাও হইতে সফল,

উদ্দেশ্য লভিতে যদি চেষ্টাহীন, তুমি তো পাগল

                                        নির্ভর- ড. মুহাম্মদ শহীদুল্লাহ

মা কথাটি ছোট, অতি,

কিন্তু জেনো ভাই,

ইহার চেয়ে নাম যে মধুর

তিন ভুবনে নাই।

                                      মা- কাজী কাদের নেওয়াজ