ভারতের ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২টিতে একীভূত হচ্ছে

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:১২

ভারতের ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২টিতে একীভূত হয়ে যাচ্ছে। এর মধ্যে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক চারটিতে মিশে যাচ্ছে। শুক্রবার নয়াদিল্লিতে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন। 

 

সংবাদ সম্মেলনে  অর্থমন্ত্রী জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক একীভূত হচ্ছে। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র  ব্যাংক ও কর্পোরেশন  ব্যাংক এক হয়ে যাচ্ছে। এদিকে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানাড়া ব্যাংক ও সিন্ডিকেট ব্যাংক একীভূত হচ্ছে। অর্থমন্ত্রীর দাবি,  একীভূত করার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যাংকগুলো  উপস্থিতি আরও বাড়বে। 

আরো পড়ুন এক সপ্তাহের মধ্যে ফের ইতালির প্রধানমন্ত্রী কোন্তে

অর্থসচিব রাজীব কুমার জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক ও ইউনাইটেড ব্যাংকের মোট মূলধন ১৭.৫ লাখ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংকের ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ১৪.৬ লাখ টাকা। এলাহাবাদ ব্যাংক ও ইন্ডিয়ান ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ ৮.৮ লাখ টাকা।  

 

ইত্তেফাক/ইউবি