চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫১

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গতকাল শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কে.এম শহিদ উল্ল্যা, ফজলুল হক রিপন, তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন ভুঁইয়া, অ্যাড. রিদুয়ানুল বারী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহানগর আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী বিজয় কৃষাণ চৌধুরী, তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডি সিলভা জেমস, মহানগর যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী, দক্ষিণ জেলা তাঁতী লীগের আহবায়ক মো. দিদারুল আলম, উত্তর জেলার আহবায়ক মো. ফয়েজ আহম্মদ বাদল প্রমুখ। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।