২ লক্ষ টাকা উদ্ধার
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
সিলেট জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের ২০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আরও ১ জন আসামি গ্রেফতার করে এবং ২ লক্ষ টাকা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০টায় কানাইঘাট থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট বাজার হতে শামীম আহমদকে (৩৪) আটক করা হয়। আটক শামীম’র বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
