বরিশাল অফিস
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের বাসায় একটি মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরণ হয়। এই সংক্রান্ত একটি স্ট্যাটাস সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন হাসপাতালের পরিচালক নিজেই। সেখানে তিনি লিখেছেন, “নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাত্ কোনো কিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম!!! আরো বড়ো দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়েছেন।
