বঙ্গবন্ধুকে নিয়ে সংকলনের প্রকাশনা উত্সব

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫৩

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

এলেঙ্গা সাহিত্য সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ সংকলন ‘বিরহের পংক্তিমালা’-এর প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সরকারি শামসুল হক কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলেঙ্গার পৌর মেয়র নূর-এ আলম সিদ্দিকী। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য  গোলাম মোহাম্মদ খান।