পলাশে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস উদ্বোধন

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৫৪

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত্” এ স্লোগানকে সামনে রেখে নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলা গজারিয়া ইউনিয়নে ৩৩/১১ কেভি ২০ এমভিএ ইনডোর উপকেন্দ্র ও উপজেলার তালতলী সাব জোনাল অফিস উদ্বোধন উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন শেষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পল্লীবিদ্যুত্ সমিতি-১ এর সমিতি বোর্ডের সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, গজারিয়া ইউপি চেয়ারম্যান মো. বদুরুদজ্জামান ভুঁইয়া, পল্লী বিদ্যুত্ ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম শাহাদাত হোসেন ও এজিএম ইয়াসির আরাফাত প্রমুখ।