একজনের জরিমানা
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ভাই ভাই কম্পিউটার অ্যান্ড ফটোকপির দোকানে ভুয়া এসএসসির সনদ প্রস্তুতের সময় জড়িত জুয়েল রানাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে কয়েকটি ভুয়া শিক্ষা সনদ, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) উদ্ধার করা হয়। পরে জুয়েল রানাকে ৫ হাজার টাকা জরিমানা করে ব্যবহূত কম্পিউটারটি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুঠিয়ার ইউএনও মো. ওলিউজ্জামান উপজেলা পরিষদ মার্কেটে অবস্থিত ফটোকপির দোকানটিতে অভিযান চালান।
জুয়েল রানা উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার বাসিন্দা মমিনের ছেলে। তিনি ঐ দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করেন।
