হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. তানভীর আহমেদ মিরাজ।
বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মকবুল মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে প্রাণ হারান তানভীর আহমেদ। তিনি উপজেলার ঐ বাড়ির মকবুল হোসেন মাস্টারের ছেলে। তার বাবা কাপাইকাপ আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
